আমাদের, ভারত, ২ মে: হাড্ডাহাড্ডি লড়াই চলছে। প্রথম থেকেই তণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫২টিতে, বিজেপি ১১২ টি এবং সংযুক্ত মোর্চা ৬টি এগিয়ে রয়েছে।
নজরকাড়া কেন্দ্র নন্দীগ্রামে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, এগিয়ে শুভেন্দু অধিকারী। এছাড়া এগিয়ে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, নিশীথ প্রামাণিক, জুন মালিয়া।
পিছিয়ে রয়েছেন সব্যসাচী দত্ত, গৌতম চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অশোক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়।
মোট আসন ২৯৪
ভোট হয়েছে ২৯২
কে ক’টি আসনে এগিয়ে:
তৃণমূল ১৫২
বিজেপি ১১২
বাম, কংগ্রেস, আব্বাস সিদ্দিকি জোট ৬

