করোনা আবহের পর নির্বাচন হল কোলিয়ারি অফিসার্স অ্যাশোসিয়েশনের পরিচালন কমিটির

জয় লাহা, দুর্গাপুর, ১৫ অক্টোবর: করোনা আবহের জেরে স্থগিত ছিল কোলিয়ারি অফিসার্স অ্যাসোসিয়েশনের পরিচালন কমিটির। অবশেষে সেই নির্বাচন পর্ব মিটল। শুক্রবার সংগঠনের কার্যালয়ে নির্বাচনের পর গঠন হল নতুন পরিচালন কমিটি। 

উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলক সংস্থা ইসিএলের সদর দফতর সহ ১৬ টি কোলিয়ারীর আধিকারিকদের কল্যানমূলক কাজের ও সুবিধা অসুবিধার সার্থে কোলিয়ারি অফিসার্স অ্যাশোসিয়েশনের (সিএমওএআই) সংগঠন তৈরী হয়। প্রতি তিন বছর অন্তর সংগঠনের পরিচালন কমিটি গঠন হয়। শুক্রবার আসানসোলের ভগৎ সিং মোড়ে সংগঠনের সদর কার্যালয়ে ছিল নির্বাচন। সংগঠনের সদস্য প্রায় ১৬০০ জন। শান্তিপূর্ণ ভাবে নির্বাচনের পর গণনা হয়। তাতে বিনা
প্রতিদ্বন্দ্বীতায় সভাপতির পদে জয়ী হন অনিল কুমার সিনহা। সহ সভাপতির দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। তাতে জয়ী হয় জিতেন্দ্র প্রসাদ সিং ও রাজকিশোর প্রসাদ সিং। সাধারণ সম্পাদকের একটি পদে জয়ী হয় ডঃ রঞ্জন। যুগ্ম সম্পাদকের দুটি পদে জয়ী হয় হরিশঙ্কর সিং ও প্রসন্ন স্মিথি। কোষাধ্যক্ষ পদে জয়ী হয় ধিরাজ ঠাকুর এবংসহকারী কোষাধ্যক্ষ পদে জয়ী হয় উমেশ রজক।

শনিবার ফলাফল ঘোষণার পর সভাপতি অনিল কুমার সিনহা জানান, “সংগঠনকে মজবুত করা হবে। একই সঙ্গে কোলিয়ারীতে যুক্ত আধিকারিকদের জনকল্যানে সহযোগিতা করা হবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *