Election Commission, Guidelines, ভোটের কাজে চুক্তি ভিত্তিক কর্মীদের নিয়োগ করা যাবে না, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

আমাদের ভারত, ২৫ মার্চ: আসন্ন বিধানসভা ভোটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের ভোটের কাজে যুক্ত করা নিয়ে কড়া অবস্থান নিলো নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সব জেলার নির্বাচন আধিকারীদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কনট্রাকচুয়াল কর্মী এবং আঙ্গনওয়াড়ি কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করা যাবে না।

নির্দেশিকায় বলা হয়েছে, ভোট পরিচালনার দায়িত্ব নির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে থেকেই করতে হবে। সেই অনুযায়ী সরকারি কর্মী বা কেন্দ্রীয় সংস্থার কর্মীদের দিয়ে পোলিং পার্সোনাল গঠন করতে হবে। নির্বাচন কমিশনের আগের নির্দেশ চেক লিস্টেও স্পষ্ট ভাবে উল্লেখ রয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের এই কাজে যুক্ত করা যাবে না।

নির্বাচন দপ্তর আরো জানিয়েছে, চুক্তিভিত্তিক কর্মীদের নাম ভোট কর্মী তালিকায় অন্তর্ভুক্ত করা হলে তা গুরুতর নিয়ম ভঙ্গ হিসেবে ধরা হবে এবং এতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে। অতীতে এই ধরনের নিয়ম নিয়ে আদালতের পর্যবেক্ষণ ও আপত্তির কথাও উল্লেখ করা হয়েছে।

এই পরিস্থিতিতে সব জেলার নির্বাচন আধিকারীদের নির্দেশ দেওয়া হয়েছে, পোলিং পার্সোনালের আলাদা তালিকা তৈরি করতে। লিখিতভাবে জানাতে যে, সেই তালিকায় কোনো চুক্তিভিত্তিক কর্মী নেই। আগামী ৩০ মার্চের মধ্যে এই মর্মে সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আসন্ন ভোটের আগে এই নির্দেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল, কারণ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *