TMC, Narayangarh, নির্বাচনী প্রচার নারায়নগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা রানী মাইতির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন নারায়নগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিভা রানী মাইতি। মঙ্গলবার ৪ নং কুনারপুর অঞ্চলে দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ব্যাপক জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। বুথে বুথে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন।

এইদিনের প্রচারে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক ও অঞ্চল স্তরের একাধিক নেতৃত্ব। তাঁদের সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন এলাকায় পথসভা করেন এবং দলীয় সমর্থকদের উজ্জীবিত করেন। জনসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

প্রচারের সময় প্রতিভা রানী মাইতি আবেগঘন ভাষণে বলেন, “ভোট ভিক্ষা নয়, ঋণ হিসেবে দিন। জয়ী হলে আপনাদের সেই ঋণ সুদে-আসলে শোধ করব।” তাঁর এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে সাড়া পড়ে যায় এবং সমর্থনের জোয়ার লক্ষ্য করা যায়।

স্থানীয় উন্নয়ন, পরিকাঠামো উন্নতি, এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভোটারদের কাছে আস্থা অর্জনের আবেদন জানান। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথাও তুলে ধরেন।

সব মিলিয়ে এদিনের প্রচার কর্মসূচি ছিল অত্যন্ত সাফল্যমণ্ডিত বলে দাবি তৃণমূল নেতৃত্বের। আগামী দিনে আরও জোরদারচ প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে এগোচ্ছে দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *