রবিবাসরীয় প্রচারে জমজমাট পুরুলিয়া

সাথী দাস, পুরুলিয়া, ১৪ মার্চ: বিভিন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারে জমজমাট থাকল রবিবার। রাজনৈতিক দলের স্লোগান অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম হল জেলার রাজনীতি।

পুরুলিয়া কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জির সমর্থনে একটি পদযাত্রা হয়। বামফ্রন্টের জেলা আহ্বায়ক তথা সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ রায় প্রার্থীর সঙ্গে পা মেলান। পুরুলিয়া শহরের একাংশে জনসংযোগ পেতে হাত বাড়িয়ে দেন প্রার্থী পার্থ প্রতীম ব্যানার্জি।

এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় ব্যানার্জি একাধিক কর্মিসভা করেন। সন্ধ্যের পর পুরুলিয়া শহরে পদযাত্রা করেন তিনি। সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে এদিন ভোট প্রচার করেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *