স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৪ মে: দাদার পচা গলা মৃতদেহ উদ্ধার হলো গঙ্গাতীরবর্তী বড়বাজার ঘাটে। এবার প্রশ্ন উঠল, দাদার হাতে কি সত্যিই ভাই খুন হয়েছিল নাকি তার পিছনে রয়েছে অন্য রহস্য? একই পরিবারের দাদা ও ভাইয়ের মৃত্যু নিয়ে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে নদীয়ার শান্তিপুর জুড়ে।
গত পয়লা জুন রাতে শান্তিপুরের ১৭ নম্বর ওয়ার্ডের তিলিপাড়া এলাকায় ভাইকে কাজ দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় দাদা, এরপর সারা রাত বাড়িতে না ফেরায় স্ত্রী দাদার বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে স্বামী। এই ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন দাদা। গতকাল শান্তিপুর বড়বাজার ঘাটে বিকেল তিনটে নাগাদ একটি পচা গলা মৃত ভাসতে দেখেন স্থানীয় লোকজন। এরপরে খবর দেওয়া হয় থানায়। ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে নিখোঁজ হওয়া দাদার পরিবারের লোকজনকে খবর দিলে বৌদি এসে দেহ শনাক্তকরণ করেন। এরপরই বারে জল্পনা শুরু হয়েছে।
একই পরিবারে দুটি মৃত্যুর কারণে পরিবারের যেমন নেমে এসেছে শোকের ছায়া, তেমনি চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকার জুড়ে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তবে এক্ষেত্রে পুলিশ মনে করছে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে গোটা ঘটনা।

