শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বৃদ্ধ

আমাদের ভারত, হাওড়া, ১৪ জুন: ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগে রবিবার রাতে জগৎবল্লভপুরের হাটাল গ্রাম পঞ্চায়েতের বোহারিয়া গ্রাম থেকে বাসুদেব হাজরা (৭১) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। ধৃতকে সোমবার হাওড়া আদালতে তোলা হয়।

জানাগেছে, রবিবার বিকেলে শিশুটি মাঠে খেলা করার সময় অভিযুক্ত বাসুদেব হাজরা স্থানীয় একটি শ্মশানের পেছনে শিশুটিকে ডেকে নিয়ে গিয়ে তার ওপর যৌন নির্যাতন করে। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তার মায়ের সন্দেহ হয়। শিশুটিকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা বলে। পরে শিশুটির পরিবার অভিযুক্ত বৃদ্ধের নামে জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *