ABECA, West Midnapur, সংশোধিত বিদ্যুৎ বিল ২০২৫ পার্লামেন্টে পেশ করার প্রচেষ্টা, প্রতিবাদে সারা ভারত প্রতিবাদ দিবস

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: বিদ্যুৎ শিল্পের বেসরকারিকরণ করা এবং স্মার্ট মিটার লাগিয়ে সাধারণ গ্রাহকদের লুট করার ‘বিদ্যুৎ সংশোধনী বিল ২০২৫’ আজ পার্লামেন্টে পেশ করার প্রতিবাদে অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন (AIECA) এর ডাকে সারা প্রতিবাদ দিবস পালিত হলো সারা দেশজুড়ে।

সারা ভারতবর্ষের সঙ্গে এ রাজ্যে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারর্স অ্যাসোসিয়েশনের (ABECA) এর পক্ষ থেকে জেলায় জেলায় ও কলকাতায় এবং বিভিন্ন কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ ও প্রতিলিপিতে অগ্নিসংযোগ করা হয়। মেদিনীপুরে ডিএম অফিসের গেটের সামনে প্রতিলিপিতে অগ্নি সংযোগ করেন অ্যাবেকার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক অশোক ঘোষ।

বিক্ষোভ সভায় তিনি ছাড়াও বক্তব্য রাখেন মেদিনীপুর শহর সম্পাদক সুশান্ত শাহ, ভবানী চক্রবর্তী প্রমুখ। জেলার পিংলা, সবং, বেলদা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। পিংলায় প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন সহ সভাপতি চণ্ডীচরণ হাজরা। কুশবসানে বিক্ষোভ এবং প্রতিলিপিতে অগ্নিসংযোগ করেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য বিদ্যাভূষণ দে। আগামী এক পক্ষ কাল ধরে জনবিরোধী এবং জনসাধারণের পাওয়ার সিস্টেম কেড়ে নেওয়ার সর্বনাশা এই বিল প্রতিরোধে এক পক্ষকাল ধরে বিক্ষোভ সংগঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *