আমাদের ভারত, সোমনাথ বরাট, বাঁকুড়া, ১৭ সেপ্টেম্বর: প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর জন্মদিনটি উৎসাহ ও উদ্দীপনায় পালিত হল আজ। এই উপলক্ষ্যে কেন্দ্ৰীয় শিক্ষা প্ৰতিমন্ত্ৰী ডাঃ সুভাষ সরকার মাচানতলা আকাশ মুক্ত মঞ্চে সাধারণ মানুষদের পায়েস ও লাড্ডু বিতরণ করেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি কৰ্মী ও জনসাধারণের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। সুভাষবাবু স্বহস্তে সাধারণ মানুষের হাতে পায়েস ও লাড্ডু তুলে দেওয়ার সাথে সাথে তাদের খোঁজ খবর নেন।
সুভাষবাবুর এই সৌজন্যে তারাও অভিভূত হন।তারাও প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নীরোগ ও সুস্থ জীবন কামনা করেন। এদিনের অনুষ্ঠানে বাঁকুড়া সদর কেন্দ্ৰের বিধায়ক নিলাদ্রী দানা উপস্থিত ছিলেন।

সেবা দিবস উপলক্ষ্যে এদিন সকালে সুভাষবাবু সাফাই অভিযানে অংশ নেন। লোকপুর এলাকায় একটি পুকুর ও সন্নিহিত এলাকায় সাফাই অভিযান চলে।পরে তিনি এলাকার শিশুদের স্বহস্তে পায়েস খাইয়ে দেন।
অপরদিকে আজ সকাল ১১ টা নাগাদ বিজেপি নগর মন্ডলের উদ্যোগে জনসাধারণের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়। নগর মন্ডলের সভাপতি সঞ্জয় মন্ডল নেতৃত্ব দেন।


