কয়লা কাণ্ডে প্রাক্তন জেলাশাসক ও পুলিশ কমিশনারকে তলব ইডির

রাজেন রায়, কলকাতা, ১৯ মার্চ: চার জেলার জেলাশাসককে তলব করবে বলে আগেই জানিয়েছিল ইডি। এবার কয়লা-কাণ্ডে তলব করা হল বাঁকুড়ার প্রাক্তন জেলাশাসককে। এ বার প্রথম এ রকম কোনও আইএএস’কে তলব করা হল। নোটিস দেওয়া হয়েছে বাঁকুড়ার প্রাক্তন জেলাশাসক অরুণ প্রসাদকে। এ ছাড়া আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের প্রাক্তন কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনাকে এবং ইন্সপেক্টর পার্থ ঘোষকেও তলব করা হয়েছে।

কয়লা-কাণ্ডের সঙ্গে যোগ থাকার অভিযোগ রয়েছে এদের প্রত্যেকের বিরুদ্ধে। অভিযোগ, ইসিএলের অনুমোদনপ্রাপ্ত জমি ছাড়াও অন্যান্য জমি থেকেও মূল অভিযুক্ত লালা কয়লা তুলেছে হয়েছে দিনের পর দিন। জেলা শাসক সে কথা জানতেন কিনা, তা নিয়েই প্রশ্ন উঠছে। আর জানলে কোনও ব্যবস্থা নিয়েছিলেন কিনা, ব্যবস্থা নিলে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চাইবেন তদন্তকারী আধিকারিকের।

আসানসোল-দুর্গাপুর এলাকা দিয়েই মূলত এই কয়লা পাচারের কাজ হত। তাই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকেও। অরুণ প্রসাদ ও লক্ষ্মীনারায়ণ মীনাকে যথাক্রমে ২৪ মার্চ ও ২৩ মার্চ তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *