কয়লা কান্ডে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল সাধারণ সম্পাদকের ভাই

রাজেন রায়, কলকাতা, ১৬ মার্চ: এর আগে বেআইনি কয়লা পাচার কাণ্ডে রণধীর সিং নামে একজনকে গ্রেফতার করেছিল সিআইডি। তবে তিনি কোনও রাজনৈতিক ব্যক্তি ছিলেন না এবার সিআইডি সরাসরি গ্রেফতার করল তৃণমূলের যুব সাধারণ সম্পাদকের ভাইকে। জানা গিয়েছে, যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর ভাই বিকাশ মিশ্রকে দিল্লিতে গ্রেফতার করা হয়েছে। আপাতত ৬ দিন ইডির হেফাজতে থাকবে বিকাশ।

ওদিকে বিনয় মিশ্র এখনও পলাতক। রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে সিবিআই ও ইডি দুই কেন্দ্রীয় এজেন্সিই খুঁজছে। তার বিরুদ্ধে রেড কর্নার নােটিস জারি হয়েছে। তবে তাঁর হদিস পাওয়া যায়নি।

অভিযােগ, বেআইনি কয়লা ও গরু পাচার চক্রে বড় ভূমিকা ছিল বিনয় ও তার ভাই বিকাশের। গােয়েন্দা কর্তাদের কথায়, বিনয় অত্যন্ত প্রভাবশালী ছিলেন। এতােটাই যে যুব তৃণমূলের নেতা হলেও ডায়মন্ড হারবার পুলিশের দু’জন কনস্টেবলকে তার নিরাপত্তার জন্য নিয়ােগ করা হয়েছিল। বেআইনি কয়লা পাচার চক্রের সূত্র ধরে মঙ্গলবার ও কলকাতায় একাধিক জায়গায় সিবিআই তল্লাশি চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *