কয়লা পাচার কাণ্ডে পুলিশ অফিসারকে গ্রেফতার ইডির, লালাকে ফের তলব সিবিআইয়ের

রাজেন রায়, কলকাতা, ৪ এপ্রিল: এবার কয়লা পাচার
কাণ্ডে এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। প্রথম থেকেই তিনি বিনয় মিশ্রের ঘনিষ্ঠ বলে খবর। ফের অনুপ মাঝি ওরফে লালাকে তলব করেছে সিবিআই।

জানা গিয়েছে, একটি বিতর্কিত অডিও টেপ প্রকাশ্যে আসার পরেই অশোক মিশ্রকে নয়াদিল্লি থেকে শনিবার রাত ১১টায় গ্রেফতার করে ইডি। এরপর দিল্লিতে ইডি-র সদর দফতরে আইসি অশোক মিশ্রকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে। কয়লাকাণ্ডে এটি ইডির দ্বিতীয় গ্রেফতারি বলে জানা গিয়েছে।

অপরদিকে, ফের অনুপ মাঝি ওরফে লালাকে তলব করেছে সিবিআই। ৫ এপ্রিল তাঁকে ডেকে পাঠানো হয়েছে। নিজাম প্যালেসে কয়লা পাচার মামলার তদন্তকারী অফিসারের কাছে যেতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের আদেশনামা অনুযায়ী, আপাতত ৬ এপ্রিল পর্যন্ত লালাকে গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিছুদিন আগেই নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন কয়লাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। তাঁকে টানা ৭ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *