অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৭ জানুয়ারি: নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র শ্রী চন্দ্র কুমার বসুকে নির্বাচন কমিশন তাঁর জাতীয়তা প্রমাণের জন্য এসআইআর-এ শুনানির জন্য তলব করেছিল। বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছেন কেউ কেউ। কমিশনের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
জনৈক সারদশ্রী ঘোষ এক্সবার্তায় লিখেছেন, “এটি এসআইআর নয়, এটি বিজেপি-র পৃষ্ঠপোষকতায় অপমান। যদি নেতাজির পরিবার বিজেপির নির্বাচন কমিশনের জন্য ‘যথেষ্ট ভারতীয়” না হয়, তাহলে কে?”
এ ব্যাপারে কমিশনের তরফে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে, “দাবিটি বিভ্রান্তিকর। গণনা ফর্মে স্পষ্টভাবে দেখায় যে নির্বাচক সংযোগ কলামগুলি খালি রেখেছেন। তাই কমিশনের বিজ্ঞপ্তি অনুসারে তাঁকে অন্যান্য একই ধরণের অসম্পূর্ণ দাখিল করা আবেদনকারীদের সাথে শুনানির জন্য ডাকা হয়েছে।”

