‘অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামে পূর্ববঙ্গের মহীয়সীরা’

অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ৫ জানুয়ারি: ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে স্বাধীনতা সংগ্রাম নিয়ে হরেক চর্চা-আলোচনা হয়েছে দেশের নানা জায়গায়। অনেকেরই জানা, এই সংগ্রামের নানা পর্যায়ে মূল ভূমিকা নিয়েছিল পূর্ববঙ্গের বিপ্লবীরা।

এরকমই মহীয়সীদের দুই মলাটের মধ্যে ধরে রাখার চেষ্টা করল কলকাতা প্রেস ক্লাব। ‘অখণ্ড ভারতের স্বাধীনতা সংগ্রামে পূর্ববঙ্গের মহীয়সীরা’— এই শিরোনামে একটি নমুনা-পুস্তক প্রকাশিত হল বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে। প্রেস ক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সম্পাদক কিংশুক প্রামাণিক এটির প্রথম সংখ্যা তুলে দেন উপদূতাবাসের উপরাষ্ট্রদূত আন্দালিব ইলিয়াস ও অভ্যাগতদের হাতে।

বইটিতে আছে ৬৩ জনের সংক্ষিপ্ত জীবনপঞ্জী, শেষে তথ্যপঞ্জীতে ৮৬১ জনের নামতালিকা ও আর্টপেপারে ২৫ জনের ছবি। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে যাবেন একদল সাংবাদিক। তার প্রাক্কালে আমন্ত্রিতদের এক সৌজন্য সম্মেলনে বৃহস্পতিবার ডাকেন আন্দালিব ইলিয়াস। সেখানেই প্রকাশিত হয় এই সৌজন্য সংখ্যা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *