আমাদের ভারত,৫ এপ্রিল: সোমবার রাতে তীব্র ভুমিকম্প অনুভূত হলো উত্তরবঙ্গের পাঁচ জেলায়। কোচবিহার, দুই দিনাজপুর, জলপাইগুড়ি,মালদাতে প্রবল কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ভুমিকম্পের উৎসস্থল সিকিমের গ্যাংটক, কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.১ ছিল বলে জানা গেছে। কম্পন অনুভূত হতেই আতঙ্কে মানুষ বাড়ির বাইরে বেরিয়ে আসে। অনেকেই মনে করছেন তীব্র এই কম্পনের পর আফটার শক হতে পারে। অর্থাৎ ফের কম্পন অনুভূত হতে পারে। তাই অনেকেই বাড়ির বাইরেই রয়েছেন। তবে এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। তবে সিকিমে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে।

