সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ আগস্ট: ই-ওয়ালেট জালিয়াতি চক্র ধরা পড়লো বাঁকুড়া পুলিশের জালে। ভুয়ো সিম কার্ড ব্যবহার করে এই জালিয়াতি কারবার চালাতো এই চক্রটি। এই চক্রের মূল পান্ডা অভিষেক মন্ডল সহ মোট ৬ জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৮ হাজার ২৮২টি সিম কার্ড, সাতটি ব্যাঙ্কের পাশ বই, ২৩ টি মোবাইল, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, ১১০ টি জাল ডকুমেন্ট, ১৫ টি ডেবিট কার্ড উদ্ধার করেছে।

কোতুলপুরের রামপ্রসাদ দিগর নামে এক সিম কার্ড বিক্রেতার কাছ থেকে মূল চক্রী অভিষেক এক সাথে ওই সিম কার্ড সংগ্ৰহ করে। তারপর ঐ সিমকার্ডের সাহায্যে ই-ওয়ালেট জালিয়াতি শুরু করে। প্রায় এক বছরের বেশি ধরে এই চক্র সক্রিয় ছিল। এই চক্রের সাথে বাইরের চক্র জড়িয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের অনুমান প্রায় ৫০ লক্ষ টাকার জালিয়াতি করেছে চক্রটি।

