স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ আগস্ট: রাস্তার উপর পড়ে থাকা তারে দুর্ঘটনায় আহত এক ব্যক্তি। আহত এই ব্যক্তির নাম রাজু দাস। বর্তমানে তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার নদিয়ার রানাঘাট দক্ষিন পাড়ায় ঘটে এই দুর্ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করল ডিওয়াইএফআই কর্মীরা।
জানা যায়, রাস্তার ওপর পড়েছিল কেবল লাইনের তার। সেই তারে পা লেগে পথ চলতি এক ব্যক্তির আছড়ে পড়েন রাস্তায়। তিনি মাথায় এবং কোমড়ে চোট পান। তড়িঘড়ি স্থানীয়রা তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যান। এরপরেই ডিওআইএফআইয়ের পক্ষ থেকে রাজ্য সড়ক অবরোধ করা হয়। পরে রানাঘাট পৌরসভা আশ্বাসে ও রানাঘাট পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

