আমাদের ভারত, ২৭ আগস্ট: দুর্গোৎসবের উদ্দীপনা মননের প্রয়াসে শনিবার নয়াদিল্লিতে একটি মনোগ্রাহী নৃত্য পরিবেশনার আয়োজন করা হয়। এতে অংশ নেন কলকাতার খ্যাতনামা ওড়িশি নৃত্যশিল্পী এবং সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার বিজেতা শর্মিলা বিশ্বাস এবং তাঁর নৃত্যগোষ্ঠী।
প্রেস ইনফরমেশন ব্যুরো সূত্রের খবর, দেবী দুর্গা এবং নারীশক্তির বর্ণনা সংগীত, নৃত্য, পোষাক এবং প্রাসঙ্গিকতা এদিন পরিবেশিত হল এই নৃত্য পরিবেষণার মাধ্যমে। দুর্গোৎসবের মহিমা তুলে ধরা হল অনন্যভাবে।
কলকাতার দুর্গোৎসব ইউনেস্কোর সাংস্কৃতিক মঞ্চে প্রশংসিত হয়ে এর তালিকাভুক্ত হওয়ার ঘটনাকে স্মরণে রেখে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক নয়াদিল্লির ন্যাশনাল মিউজিয়ামে একটি কর্মশালার আয়োজন করে আজ।

ইউনেস্কোর কনভেনশন ফর সেফগার্ডিং দ্য ইনট্যাঞ্জিবল্ কালচার হেরিটেজের সেক্রেটারি মিঃ টিম কার্টিস এবং নয়াদিল্লিস্থিত ইউনেস্কোর অধিকর্তা এরিক ফল্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি: তপতী গুহ ঠাকুরতা।
প্রসঙ্গত, দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’-র কৃতিত্ব সবটাই তপতী গুহ ঠাকুরতার। অভিযোগ, দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’-তে তপতীর কৃতিত্ব চু’রি গেল সংস্কৃতির বাংলায়। দুর্গাপুজোর ‘ইউনেস্কো স্বীকৃতি’র পিছনে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা নেই। রাজনীতিতে এটিকে বলে, অন্যের কৃতিত্ব নিজের নামে চালিয়ে দেওয়া। পুরো কৃতিত্ব নিয়ে যাচ্ছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

