দুর্গাপুর পশ্চিমাঞ্চল দুর্গাপুজার উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, মহানাগরিক দিলীপ অগস্তি

জয় লাহা, দুর্গাপুর, ১২ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ পূজা। গত কয়েকদিন ধরেই আকাশে বাতাসে পুজোর আমেজে ভরে উঠেছে। আকাশে পেঁজা তুলোর মেঘ, বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিয়েছে পুজো এসেছে। সোমবার মহাষষ্ঠীতে দুর্গাপুর পশ্চিমাঞ্চল দূর্গাপুজোর ৩৩ তম বর্ষের উদ্বোধন হল। এদিন সন্ধ্যায় ফিতে কেটে মন্ডপের উদ্বোধন করেন দুর্গাপুরের মহানাগরিক দিলীপ অগস্তি। এছাড়াও প্রদীপ প্রজ্জ্বলন করে দূর্গাপুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলার ছবি নন্দী।

উদ্যোক্তার অতিথীদের হাতে স্মারক তুলে দেন। পুজোর আনন্দের মধ্যেও সকলকে করোনার স্বাস্থ্যবিধি সকলকে স্মরন করিয়ে দেন মন্ত্রী। পুজাকমিটির সভাপতি অমিতাভ ব্যানার্জি ও সম্পাদক কাব্য ঘোষ বলেন, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে পুজোর সমস্ত আয়োজন। এছাড়াও সেবামুলক কর্মসূচি রয়েছে। মহাষ্টমীর দিন নরনারায়ন সেবার ব্যাবস্থা থাকবে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *