কাঁকুড়গাছিতে অভিজিতের স্মরণে আয়োজিত দুর্গাপুজো, পুজোয় হাজির সুকান্ত–শুভেন্দু-রুদ্রনীল

রাজেন রায়, কলকাতা, ৯ অক্টোবর: কাঁকুড়গাছির গিরিশ বিদ্যারত্ন লেনে ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দুর্গাপুজোর উদ্বোধন হল এদিন।

চতুর্থীর শুভক্ষণে দুর্গাপুজোয় উপস্থিত ছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অভিনেতা রুদ্রনীল ঘোষ, সায়ন্তন বসু, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ আরও অনেকে। পুজো মন্ডপটির মূল থিম ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের নিয়ে।

মন্ডপের ভিতর অভিজিৎ ও অন্যান্যদের ছবিতে মাল্যদানের মাধ্যমে সম্মান জানানো হয়েছে পরিষদের পক্ষ থেকে। প্রতিমা সাবেকী। উৎসবের আনন্দের মধ্যেও যেন কিছুটা প্রতিবাদের ছোঁয়া।

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যা করা হয়। অভিযোগের তির ছিল শাসক দল তৃণমূলের দিকে। দীর্ঘ চার মাস অভিজিতের দেহ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে থাকে। তারপর তাঁকে দাহন করা হয়। অভিজিতের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক সংঘাত চরমে পৌঁছয়। এই মুহূর্তে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *