মেদিনীপুর শহরের ৪০০ বছরের প্রাচীন নন্দীবাড়ির পুজো বন্ধের মুখে, প্রতিমা নয় হবে ঘটে পুজো

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ অক্টোবর: করনা আতঙ্ক, লকডাউনে আর্থিক মন্দার ফলে এবার মেদিনীপুর শহরের প্রায় ৪০০ বছরেরও বেশি পুরনো নন্দীবাড়ির পূজা প্রায় বন্ধের মুখে। ডাকের সাজে সজ্জিত সেই প্রতিমা এবছর আর হচ্ছে না এবছর শুধুমাত্র ঘটে পুজো হবে দীর্ঘদিনের পুরানো জমিদার বাড়ির পুজো। রামচাঁদ নন্দী যিনি কিনা প্রাচুর্যের কারণেই এই দুর্গাপূজার সূচনা করেন, আর সেই পূজা আজ প্রায় বন্ধের মুখে। মেদিনীপুর শহরের চিড়ীমারসাইয়ের ৪০৮ বছরেরও বেশি পুরনো নন্দীবাড়ির পুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে।

ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে শহরের কংসাবতী নদীতে কলাবউ স্নান আর অষ্টমীতে বিশেষ শঙ্খ বাজিয়ে মায়ের আরাধনা, নবমীতে কুমারী পুজো, দশমীতে সিঁদুর খেলার মাধ্যমে মায়ের বিদায়। বিসর্জনের নিয়ম কাঁধে করে মায়ের প্রতিমা নিয়ে গিয়ে নদীতে বিসর্জন এভাবেই চলে যাচ্ছিল দীর্ঘ বছরের পুরানো এই নন্দীবাড়ির পূজা, কিন্তু যার ছন্দ পতন ঘটল এবছর। এবছর আর হচ্ছে না কোনও প্রতিমা, শুধু নিয়ম করে ঘটে পুজো টুকুই করা হবে। তাই মন ভালো নেই নন্দীবাড়ির কারোর। তাই এবছর মায়ের কাছে আবেদন এই দূরারোগ্য ব্যাধির যেন শেষ হয় নতুন সূর্য ওঠে নতুন দিনের আহ্বানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *