আমাদের ভারত, ১৮ অক্টোবর: এর আগেও রাজ্যে একাধিক এলাকায় দুর্গাপুজো করতে বাধা দেওয়ার অভিযোগে সরব হয়েছেন পদ্ম নেতারা। এবারেও রাজ্যে
দুর্গা পুজোর মণ্ডপ ভাঙ্গচুর হওয়ার অভিযোগ তুলে সরব হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবারের ঘটনাস্থল সন্দেশখালি।
বুধবার বিজেপির রাজ্য সভাপতি এক্স হ্যাণ্ডেলে একটি ভিডিও ও বেশকিছু ছবি পোস্ট করেছেন। তিনি অভিযোগ করেছেন, সন্দেশখালিতে একটি গেরুয়া রঙের দুর্গাপুজো মন্ডপ ভাঙ্গচুর করা হয়েছে। মন্ডপটি গেরুয়া রঙের হবার কারণে সমস্যা তৈরি হয় বলে ইঙ্গিত দিয়েছেন সুকান্ত। নিজের পোস্টে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঘটনায় মূল অভিযুক্তের নামটাও উল্লেখ করেছেন।
In the Hindu culture, saffron colour represents sacrifice, light, and quest of salvation. But all this is bewildering to @AITCofficial… Thus, TMC goons headed by Pradhan Jiauddin Mulla vandalised the saffron Durga pandal at Rajbari Sandeshkhali…
– *Dr. Sukanta Majumdar,* State President
In the Hindu culture, saffron colour represents sacrifice, light, and quest of salvation. But all this is bewildering to @AITCofficial… Thus, TMC goons headed by Pradhan Jiauddin Mulla vandalised the saffron Durga pandal at Rajbari Sandeshkhali… pic.twitter.com/38CWuXuWI5
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) October 18, 2023
সুকান্তবাবু লিখেছেন, “হিন্দু সংস্কৃতিতে, গেরুয়া রঙ ত্যাগ, আলো এবং পরিত্রাণ তথা অনুসন্ধানের মতো বিষয়গুলোর প্রতিনিধিত্ব করে, কিন্তু গেরুয়া রঙকে ঘিরে এই সব ধারণা তৃণমূলের কার্যকর্তাদের কাছে বিভ্রান্তিকর। সেই কারণেই জিয়াউদ্দিন মোল্লার নেতৃত্বে তৃণমূল গুন্ডারা রাজবাড়ি সন্দেশখালিতে গেরুয়া রঙের কাপড় দিয়ে তৈরি দুর্গা মণ্ডপ ভাঙ্গচুর করেছে…”।
সুকান্ত মজুমদারের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে মন্ডপের গেরুয়া রঙের কাপড় খুলে দেওয়া হচ্ছে। প্রায় সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়া মন্ডপের কাপড় খুলে নেড়া করে দেওয়া হয়েছে।

