মেদিনীপুরে চালু হল দুয়ারে রেশন প্রকল্প 

জে মাহাতো, আমাদের ভারত, ১৬ নভেম্বর:
সারা রাজ্যের সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও চালু হল বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার দুয়ারে রেশন প্রকল্প। মঙ্গলবার বিকেলে মেদিনীপুর শহরের জুগনুতলার মাঠে বড় পর্দায় সরাসরি মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান দেখানোর পর রেশন সামগ্রী বোঝাই গাড়ি বেড়িয়ে যায় বাড়ি বাড়ি রেশন দিতে। শহরের ৬৪ জন সহ জেলার ১০২৬ জন রেশন ডিলার এই প্রকল্পে যোগ দিয়েছেন। 

উপস্থিত ছিলেন জেলা শাসক রশ্মি কোমল, পুলিশ সুপার দীনেশ কুমার, মেদিনীপুর পুরসভার চেয়ারপার্সন সৌমেন খান, কর্মাধক্ষ্য শ্যামপদ পাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *