নিমপাতা গ্রাম থেকে ঘাটালে যাওয়ার রাস্তা পাকা না হওয়ায় সমস্যায় বাসিন্দারা, দাবি সেতুর উপর গার্ডওয়াল নির্মাণের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩১ ডিসেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের নিমপাতা গ্রাম থেকে ঘাটালে যাওয়ার রাস্তা পাকা না হওয়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দা।
ঘাটালের অজবনগরের নিমপাতা গ্রাম থেকে ওই রাস্তা দিয়ে কাজিরহাট এবং ঘাটাল খুব সহজে এবং কম সময় যাওয়া যায়। কিন্তু রাস্তাটি এখনো ঢালাই না হওয়ায় মানুষজনের যাতায়াতের সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ৮ থেকে ৮০ সবাই স্বীকার করলেন এই সমস্যার কথা। তারা প্রত্যেকেই চাইছেন রাস্তাটি দ্রুত পাকা করে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়।

ঐ রাস্তায় উপর রয়েছে একটি পাকা সেতু। কিন্তু সেতু থাকলেও সাইকেল, মোটর সাইকেল চলাচলের উপযুক্ত নয় বলে দাবি এলাকাবাসীদের। সেই সেতু দিয়ে বাইক, সাইকেল ও গাড়ির চলাচলের উপযুক্ত না হওয়ায় পায়ে হেঁটে চলাচল করতে হয় এলাকার মানুষদের।
সেতুর পাশে গার্ডওয়াল না তৈরি না হওয়ায় মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। প্রাণের ঝুঁকি নিয়ে ছোট ছোট শিশুদের স্কুলে যাতায়াত করতে হয় ওই সেতুর উপর দিয়েই।

উপপ্রধান জ্যোস্না দোলই জানান, খুব শীঘ্রই টেন্ডার হবে এবং গার্ডওয়াল তৈরির চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *