যুগলের মর্মান্তিক পরিণতিতে চাঞ্চল্য বনগ্ৰামে

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ এপ্রিল: ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে যুগলের আত্মহত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাঁকুড়ার ঝাটিপাহাড়ির বনগ্ৰামে। আজ দুপুরে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর আদ্রা রেললাইনের ঝাটিপাহাড়ি ও ইন্দ্রবিল স্টেশনের মধ্যবর্তী স্হানে যুগলের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক অনুমান উভয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, বনগ্ৰামের এই দুই তরুণ ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের সম্পর্কে বাধা সৃষ্টি হতেই তারা আত্মহত্যার পথ বেছে নেয় বলে অনুমান স্হানীয় অধিবাসীদের।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *