কারখানার দূষণে মেদিনীপুরের জকপুরে খালের মাছে মড়ক, ভেসে উঠল অসংখ্য মাছ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: মেদিনীপুরের জকপুরের একটি খালে বৃহস্পতিবার সকালে মাছের মড়ক দেখা দেয়। ভেসে ওঠে ছোট-বড় প্রচুর মাছ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় এলাকায়। খালে ভেসে ওঠা মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা। জানাগেছে, শুধু মাছ নয়, একই সঙ্গে সাপ, ব্যাঙ প্রভৃতি জলজ প্রাণীও ভেসে ওঠে। এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ খালে নেমে মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়েন। তবে একসঙ্গে এত মাছের মৃত্যু হওয়ার কারণে এলাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের অনুমান, এলাকায় কারখানার দূষিত জল খালের জলে মিশে যাওয়ায় এত মাছের মৃত্যু হয়েছে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বাসিন্দাদের ওই খালের মাছ খেতে বারণ করা হয়েছে। ক্ষুব্দ এলাকার বাসিন্দারা বলেন, কারখানার দূষিত জলের জন্যই শুধু খালের মাছ মারা যাওয়ার ঘটনা নয়, একই সঙ্গে জমির ধান সহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। স্থানীয় পুকুর এবং অন্যান্য জলাশয়ে দূষণ ছড়িয়ে প্রায়ই মাছ মারা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *