খবরের জেরে নদিয়ার এক কিশোর পেপসি বিক্রেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এক সমাজসেবী

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৭ জুলাই:
কয়েকদিন আগে আমরা তুলে ধরেছিলাম আপনাদের কাছে এক ছোট্টো পেপসি বিক্রেতার গল্প।

অসহায় ও গরিব ১২ বছরের এক বাচ্চা ছেলে তার বাবা মাকে সাহায্য করছে পেপসি বিক্রি করে। বাবা আগে মিষ্টির দোকানে কাজ করতেন এখন সেই কাজ হারিয়ে টোটো চালান। মা পরিচারিকার কাজ করতেন। কয়েকদিন আগে পড়ে গিয়ে কোমরে লেগেছে। তাই এখন আর তিনি কাজ করতে পারেন না। আর তাই মাকে সাহায্য করতে সকাল ৭ টায় একটি সাইকেলে কয়েকটি পেপসি আর জলের বোতল নিয়ে বেড়িয়ে পড়ে ছেলে পেপসি বিক্রি করতে।

লকডাউনের জন্য বন্ধ স্কুল তাই আর স্কুলে যাবার পালাও নেই রাস্তায় কিছু খেয়ে তারপর বিকেল ৪ টের সময় বাড়ি ফেরে ছোট্টো পেপসি বিক্রেতা পলাশ দেবনাথ। তার সেই করুণ কাহিনী আমরা সবার সামনে তুলে ধরতেই এগিয়ে আসেন এক সমাজ কর্মী। আজ তাকে কিছু খাবার সহ ছবি আঁকার সরঞ্জাম এবং সামান্য কিছু আর্থিক সাহায্য করেন সমাজসেবী তন্ময় দত্ত।
তিনি জানান, সংবাদ মাধ্যমের জন্যই তিনি জানতে পেরেছেন এই পরিবারের কথা এবং তারপরই তিনি সাহায্যের হাত বারিয়ে দেন। সেই জন্য সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *