কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে বাড়ল করলা নদীর জলস্তর, জলপাইগুড়ি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের অসংখ্য পরিবার জলের তলায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৫ আগস্ট: কয়েক ঘণ্টার ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহরের বুক চিরে বয়ে যাওয়া করলা নদীর জলস্তর বাড়ল। নদীর জলস্তর বাড়তেই পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের পরেশ মিত্র কলোনি এলাকার অসংখ্য পরিবার জলের তলায়। কারও ঘরে কোমর জল, তো আবার কারও ঘরে ডুব জল।
নিরাপদ আশ্রয়ের জনয় বাসিন্দারা উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্যদিকে পুরসভা ফ্লাড শেল্টারে অনেকে আশ্রয় নিয়েছেন।

এদিকে স্থানীয়দের দাবি, রাত থেকে করলা নদীর জলস্তর বাড়তে থাকে। সকাল হতেই এলাকা জলমগ্ন হয়ে যায়। পুরসভার তরফে জলমগ্ন বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দাবি।

স্থানীয় বাসিন্দা ভুপেন রায় বলেন,”বাড়ি ঘর সব জলের তোলায়। উনুন জলের তলায়। রান্নাবান্না বন্ধ। প্রশাসন এখনও আসেনি। সকলেই না খেয়ে আছে।” আরও এক বাসিন্দা বলেন,”তিনশো পরিবার জলের তলায়। প্রতিবছরের জলমগ্নের ঘটনা ঘটে পরেশমিত্র কোলনি এলাকায়। এই সমস্যার স্থায়ী সমাধান করা দরকার। প্রশাসনকে না দেখা গেলেও স্থায়ীয় কাউন্সিলরের প্রতিনিধিরা আছেন।”

স্থানীয় কাউন্সিলর পৌষালি দাস বলেন, “জলমগ্ন এলাকাবাসীদের শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে। উঁচু জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে বাসিন্দাদের। স্থায়ী সমস্যা সমাধানের জন্য বাঁধ করার প্রক্রিয়া চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *