বকেয়া টাকা আদায় না হওয়ায় মৃতদেহ ঘিরে পাওনাদারদের বিক্ষোভ ঘাটালে

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ১৯ জুন:
বকেয়া টাকা আদায় না হওয়ায় মৃতদেহ ঘিরে বিক্ষোভ পাওনাদারদের। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাটাল ব্লকের নবগ্রাম এলাকার বিশ্বনাথ চক্রবর্তী নামে এক ধান ব্যবসায়ী এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় কোটি টাকার ধান কিনেছিলেন, কিন্তু বকেয়া টাকা দেননি বলে অভিযোগ। ধান ব্যবসা করার আগে তিনি কাপড় ব্যবসায়ী ছিলেন ওই ব্যবসাতেও ৬০ থেকে ৭০ লাখ টাকা বকেয়া ছিল বলে জানা গিয়েছে।
১৮ জুন তার মৃত্যু হয় বিষক্রিয়ায়।

বিশ্বনাথ চক্রবর্তী শুক্রবার রাতে, মদের সাথে বিষ খায় বলে অনুমান। হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে মৃত্যুর খবর পেয়ে পাওনাদাররা মৃতদেহ ঘিরে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকারীরা জানান, তাদের কাছ থেকে প্রায় কোটি টাকার কাছাকাছি ধান কিনেছিলেন ওই ব্যক্তি, কিন্তু তারা সেই টাকা এখনও পাননি। ঘটনাস্থলে ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসীদের ধারণা, প্রচুর পরিমাণে দেনা হয়ে যাওয়ার জন্য বিশ্বনাথ চক্রবর্তী আত্মহত্যা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *