অতিভারি বৃষ্টির জেরে সিকিম হ্রদের বাঁধ ভেঙ্গে বন্যার আশঙ্কা তিস্তা সংলগ্ন এলাকায়

পার্থ খাঁড়া, শিলিগুড়ি, ৪ অক্টোবর: অতিভারি বৃষ্টির জেরে উত্তর সিকিমের চুংথাংয়ে হ্রদের বাঁধ ভেঙ্গে তিস্তার জলস্তর অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। রাজ্যের তরফে উত্তর ও পূর্ব সিকিমে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের তিস্তা সংলগ্ন এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফে। গাজলডোবা, দোমোহনি, মেখলিগঞ্জ, ঘিস, বাংলাদেশের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফে।

বুধবার মাঙ্গন জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট সোনম দেচু আজ উচ্চ সতর্কতা জারি করেছেন এবং পুরো বিষয়ের উপর বিশেষ গুরত্বের সাথে জোর দিয়েছেন। তিনি জানান, চুংথাংয়ে হ্রদের বাঁধ ভাঙ্গায় তিস্তায় জলস্তর বেড়ে গিয়েছে। নিচু এলাকার সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে। তিস্তা নদীর তীরবর্তী বাসিন্দাদের তাদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উঁচু জায়গায় সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *