পারিবারিক অশান্তির জেরে বারাসতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা স্বামীর

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মে: পারিবারিক অশান্তির জেরে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হল ১ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বারাসাত হাসনাবাদ সেকশনের টাকি এবং নিমদাঁড়িয়া স্টেশনের মাঝখানে।

জানা যায়, গতকাল রাতে বছর (৩৫)-এর এক যুবক বাবু মণ্ডল পেশায় একজন অস্থায়ী ব্যাঙ্ক কর্মী। গতকাল দুপুরে স্ত্রী মিতা মন্ডলের সাথে ব্যাপক ঝামেলা হয়, তখন তার স্ত্রী কাঠের চেলা দিয়ে স্বামীকে ব্যাপক মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। সেই অভিমানে গতকাল রাতে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বাবু মন্ডল।

বাবু মণ্ডলের মা শেফালী মন্ডল এবং বৌদি পারুল মন্ডল তার মৃত্যুর জন্য মৃতের স্ত্রীকেই দায়ী করেছেন এবং তার স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সমস্ত ঘটনা তদন্তে নেমেছে রেল পুলিশের আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *