জয় লাহা, দুর্গাপুর, ২১ মে: পারিবারিক বিবাদ। আর তার জেরে প্রতিবেশীর হাতে খুন। বাড়ির পাশ থেকে প্রৌঢ়ের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্রীরামপুরে।
পুলিশ সুত্রে জানাগেছে, মৃতের নাম বিরেন্দ্র চৌধুরী (৪৮)। এদিন রাতে তার বাড়ির পাশ থেকে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হয়। গলায় দাগ, মাথায় ছিল ক্ষত। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত বীরেন্দ্র চৌধুরীর পরিবারের অভিযোগ, “রাত পৌনে এগারোটা নাগাদ বাড়ির বাইরে পড়ে থাকতে দেখা যায়। প্রথমে কিছু বুঝতে না পারলেও সামনে পৌঁছাতেই দেখতে পায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তার বাবা বীরেন্দ্র। গলায় ও মাথায় আঘাতের চিহ্ন ছিল।” প্রশ্ন কি কারণে এই খুন?
মৃত বীরেন্দ্রের ছেলে রাজীব চৌধুরী জানান, “এলাকারই বাসিন্দা বাম দাস তার বাবাকে খুন করেছে। পুরনো বিবাদ ছিল বাম দাসের সঙ্গে। তার জেরেই হয়তো খুন করেছে।”
ঘটনার পর থেকেই প্রতিবেশী বাম দাস পলাতক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

