স্কুল ফি মকুব সহ একাধিক দাবিতে কৃষ্ণনগরে ডিআই অফিস ঘেরাও ডিএসও’র

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৯ আগস্ট:
বর্তমান পরিস্থিতিতে স্কুল স্তরে ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানের দাবিতে আজ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া
ডিএসও’র নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে ৬ দফা দাবির ভিত্তিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। দাবিগুলি হল-
১)সমস্ত স্কুলে ভর্তির ফি সহ সমস্ত ফি মকুব করতে হবে।
২)স্বাস্থ্যবিধি মেনে অফলাইনে পঠন-পাঠন চালু করতে হবে।
৩)অবিলম্বে ছাত্র-ছাত্রীদের ফ্রি’তে ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে।
৪)মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তি করতে হবে।
৫)গণপরিবহনের ক্ষেত্রে ছাত্র ছাত্রীদের ছাড় দিতে হবে।

জেলা সম্পাদক কমরেড বিমান কর্মকার জানান,”বেশ কিছুদিন ধরেই দাবির ভিত্তিতে লাগাতার আন্দোলন পরিচালনা করছিলাম। গত ২৬ জুলাই আমাদের সংগঠন প্রতিকী অবরোধের কর্মসূচি নিয়েছিল। রাজ্য সরকারের পুলিশের সীমাহীন বর্বরতা আমরা প্রত্যক্ষ করেছি। আমাদের সংগঠনের ১০০ জন কর্মীকে গ্রেফতার করে এবং বাঁকুড়া জেলায় ১১ জনকে গ্রেফতার করে রাখা হয়েছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করেছিলাম। আমরা দাবি জানাচ্ছি এই দাবি পূরণ না হলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের এই ডেপুটেশন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *