শনিবার থেকে দেশের সব রাজ্যে করোনা ভ্যাক্সিনের ড্রাই রান শুরু

আমাদের ভারত,৩১ ডিসেম্বর: নতুন বছরের দ্বিতীয় দিন অর্থাৎ দুসরা জানুয়ারি শনিবার থেকে দেশের সব রাজ্যে করনা ভ্যাক্সিনের ড্রাই রান শুরু হচ্ছে। খুব শীঘ্রই দেশে টিকাকরণ শুরু হতে চলেছে বলে ইতিমধ্যেই জানা গেছে। আজ সব রাজ্যের সচিবদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। এটা দ্বিতীয়বার কোভিড ভ্যাক্সিনের ড্রাই রান হতে চলেছে দেশে। এর আগে দুদিনের ড্রাইরান হয়েছে দেশের চারটি রাজ্যে। সেই ড্রাই রান সফল হওয়ার পর এবার দেশের সব রাজ্যের ড্রাইরান হবে।

জানা গেছে প্রতিটি রাজ্যের কিছু নির্বাচিত স্থানে ড্রইরান হবে। এই পদ্ধতিতে যারা অংশগ্রহণ করবেন তাদের ড্যামি অর্থাৎ নকল করোনা ভ্যাক্সিন দেওয়া হবে। গণহারে টিকাকরণ শুরুর আগে সব পদ্ধতি ঠিকভাবে চলবে কিনা তা খতিয়ে দেখাতেই এই ড্রাই রান।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছে দেশের চার রাজ্যের দুদিনের যে ড্রাই রান হয়েছে তা সফল হয়েছে। দেশের ড্রাগস কন্ট্রোলার জেনারেল ডক্টর সোমানি জানান, “আমরা আশা করছি নতুন বছরেই টিকাকরণ শুরু হয়ে যাবে। ” তাই কেন্দ্র সব রকম প্রস্তুতি সেরে রাখতে চাইছে। এর মধ্যেই জরুরী ভিত্তিতে ব্যবহারের অনুমতি নিয়ে আগামীকাল বৈঠক করবে বিশেষজ্ঞ কমিটি। সেখানে সেরাম ইনস্টিটিউট, ফাইজার ও ভারত বায়োটেক এর আবেদন নিয়ে আলোচনা হবে। এখনো পর্যন্ত যা খবর তাতে অনুমান ভারতে প্রথম টিকাকরনের অনুমতি পেতে পারে সেরাম ইনস্টিটিউটের অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনোকার করোনার টিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *