সুশান্ত ঘোষ, বাগদা, ১৭ এপ্রিল: বাংলাদেশে পাচার হওয়ার আগেই বিএসএফ জওয়ানরা উদ্ধার করল প্রায় সাড়ে চার লক্ষ টাকার ওষুধ। যার নাম ট্যাপেনটাডল। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার জিতপুর সীমান্তে। বিএসএফ জানিয়েছে, বিএসএফ জওয়ানদের দেখে দুষ্কৃতীরা চম্পট দেয়।
বিএসএফ সূত্রের খবর, গতকাল রাত সাড়ে আট টা নাগদা একদল পাচারকারী দুটি ব্যাগ হাতে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল, সেই সময় বিএসএফ জওয়ানরা আটকানোর চেষ্টা করে। পাচারকারীরা বিএসএফ দেখে ওই ব্যাগ দুটি ফেলে অন্ধকারের মধ্যে গ্রামের মধ্যে ঢুকে পড়ে। জওয়ানরা পুরো এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি ব্যাগ উদ্ধার করে। যাতে ১৩০০ পাতা ট্যাপেন্টাডোল ট্যাবলেট এবং ৮১টি ওষুধের কাগজ উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪,৪৮,৫০০ টাকা।

৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার বলেন, উদ্ধার হওয়া উদ্ধার হওয়া জিনিসপত্র সোমবার বাগদা থানায় হস্তান্তর করা হয়। তিনি জানিয়েছেন, সীমান্ত নিরাপত্তা বাহিনীর জওয়ানরা সর্বদা তৎপরতার সাথে আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্ব পালন করে। চোরাকারবারীরা প্রায়ই পাচারের চেষ্টা করে, যার মধ্যে কিছু চোরাকারবারী ধরাও পড়ছে। বিএসএফ কোনো অবস্থাতেই সীমান্তে পাচার হতে দেবেন না।

