আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ ডিসেম্বর:
বনগাঁ থেকে পেট্রাপোল স্টেশন পর্যন্ত নতুন করে বৈদ্যুতিকরণ করা হল। নতুন বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হলেও তা চালু করার আগে কাজ খতিয়ে দেখলেন শিয়ালদা ডিভিশনের ডিআরএম এসপি সিং। বৃহস্পতিবার দুপুরে পেট্রাপোল স্টেশনে পৌঁছায় ডিআরএম এবং তিনি নিজে লেভেল ক্রসিং ও স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করে সব কাজ খতিয়ে দেখেন।
আজকের পরিদর্শন প্রসঙ্গে শিয়ালদা ডিভিশনের ডিআরএম এসপি সিং বলেন, বনগাঁ থেকে পেট্রাপোল পর্যন্ত নতুন করে বৈদ্যুতিকরণের কাজ সম্পন্ন হয়েছে। উদ্বোধন করার আগে একবার পরিদর্শন করলাম।

