পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে সচেতনতা ও আগ্রহ বাড়তে জলপাইগুড়ি সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে আঁকা ও কুইজ প্রতিযোগিতা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১১ সেপ্টেম্বর: পরিবেশ ও বিজ্ঞান নিয়ে সচেতনতা ও আগ্রহ বাড়তে আঁকা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করল জলপাইগুড়ি সাইন্স অ্যান্ড নেচার ক্লাব। রবিবার শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শহর ও শহরতলীর বিভিন্ন বিদ্যালয়ের প্রায় চার শতাধিক নার্সারি থেকে উচ্চমাধ্যমিকের পড়ুয়ারা অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।

দুই বছর করোনার কারণে পড়ুয়ারা অনেক দিক থেকে পিছিয়ে গিয়েছে তা বলাই বাহুল্য। অবশেষে করোনা কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে পরিবেশ। সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের তরফে জানানো হয় স্বর্গীয় ভাষ্কর বসাকের স্মৃতির উদ্দেশে প্রতিযোগিতার আয়োজন করা হয়। উদ্দেশ্য পড়ুয়াদের মধ্যে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আগ্রহ বাড়ানো।

প্রতিযোগীদের বয়স অনুযায়ী ছিল চারটি বিভাগ। বিষয় ছিল ‘যেমন খুশি আঁকো’, ‘বন্যেরা বনে সুন্দর’ ও ‘তোমার স্বপ্নের পরিবেশ’ বলে জানালেন সাইন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক রাজা রাউত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *