সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ জুলাই: দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি নির্বাচিত নিশ্চিত হতেই বাঁকুড়া জেলাজুড়ে আদিবাসীদের মধ্যে আনন্দ উল্লাসের জোয়ার।আনন্দে আত্মহারা আদিবাসীরা আজ সারাদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দ্রৌপদী দেবীর জয় ঘোষণার জন্য। যদিও তারা নিশ্চিত ছিলেন তার জয় সম্বন্ধ্যে। এজন্য আদিবাসী সমাজের লোকজন, বিশেষ করে নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আজ বিকেলে দ্রৌপদী দেবীর জয় ঘোষণা হতেই ছাতনায় আদিবাসীরা দল বেধেঁ রাস্তায় বেড়িয়ে পড়েন। সঙ্গে ছিল তাদের চিরাচরিত ধামসা মাদল।ধামসা মাদলের নাচের সাথে সাথে তারা মিষ্টিও বিলি করেন।আদিবাসীদের এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত হন ছাতনার বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়।তিনিও সকলকে মিষ্টি মুখ করান।


