২৪ ঘন্টার মধ্যেই নাটকীয় মোড়, খড়ার পৌরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন অদ্যুৎ কুমার মন্ডল

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মার্চ: ২৪ ঘন্টার মধ্যেই নাটকীয় মোড়। খড়ার পৌরসভার চেয়ারম্যান থেকে পদত্যাগ করলেন অদ্যুৎ কুমার মন্ডল। উল্লেখ্য, গতকালই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলের চার কাউন্সিলর এবং দুই বিজেপি কাউন্সিলরের সমর্থনে চেয়ারম্যান পদে শপথ নিয়েছিলেন অদ্যুৎ কুমার মন্ডল। তার আগে দলনেত্রীর নির্দেশে সন্ন্যাসী দলুই চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছিলেন।

চেয়ারম্যান থেকে পদত্যাগ করার পর অদ্যুৎ মন্ডলের বক্তব্য, তার অনুগামীদের নানাভাবে পুলিশ দিয়ে ভয় দেখানো হচ্ছে, মিথ্যে মামলায় ফাঁসানোর ভয় দেখানো হচ্ছে, সেইজন্যই পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *