নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২২ মার্চ: রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হবে। সোমবার কলকাতার আলিপুরে মনোনয়নপত্র জমা দিয়ে এই দাবি জানান বেহালা পূর্বের বিজেপি প্রার্থী পায়েল সরকার। তিনি বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করতে মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার সল্টলেকে বিজেপির নির্বাচনী ইস্তেহার বা সংকল্পপত্র প্রকাশ করেন অমিত শাহ। সেই প্রসঙ্গে অভিনেত্রী পায়েল সরকার বলেন, আমাদের সংকল্পপত্র দেখলেই বোঝা যায়, বিজেপি এরাজ্যে কিভাবে উন্নয়ন করবে তা বলেই দিয়েছে। ক্ষমতায় আসার পর সেই কাজ শুরু হবে। এরপরই রাজ্যের অনুন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাজ্যের শাসক দলের আমলে শিল্প থেকে মানুষের জীবনে কোনও উন্নতি হয়নি। বিজেপি সবটাই লক্ষ্য রেখেছে। মানুষ ডবল ইঞ্জিন সরকারকে ক্ষমতায় বসালে উন্নয়ন শুরু হবে বলে দাবি করেন অভিনেত্রী পায়েল সরকার।

