স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ ফেব্রুয়ারি: সদ্য দলত্যাগী শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জির নাম না করে তাদের ‘আপদ’ বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ রায়গঞ্জ স্টেডিয়াম মাঠে দলের এক কর্মিসভায় যোগ দিতে এসে মুখ্যমন্ত্রী বলেন, “যে কটা গিয়েছে, আপদ গিয়েছে। যারা খারাপ, তারা চলে গিয়েছে। ঈশ্বর আমাকে বাচিঁয়েছে। তারা সমস্ত সুখ ভোগ করে দল ছেড়েছে। ওরা নিজেদের বাঘ বলে মনে করে। নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় “পুনঃ মুষিকো ভবঃ” গল্পের উল্লেখ করেন। ইঁদুরকে বাঘ তৈরি করা হয়েছিল, সেই বাঘই খেতে এসেছে তাই তাকে ভস্ম করে আবার ইঁদুর বানিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন,
আমি এমন লোককে প্রার্থী করবো, যারা পালিয়ে যাবে না। এই ভোটটা আমার ভোট। যদি আমাকে আপনারা চান, তাহলে একটাই চিহ্ন “জোড়াফুল”। প্রার্থী নিয়ে ভাববেন না। আমিই প্রার্থী তৈরি করে নেবো।

