সাথী দাস, পুরুলিয়া, ২৪ ফেব্রুয়ারি: আর বাদাম বিক্রি করবেন না, পুরুলিয়ায় ভোট প্রচারে এসে বললেন ভুবন বাদ্যকর। ভুবন বাদ্যকর জানান, “আমি আর পুরানো জীবনে ফিরে যেতে চাই না। কারণ, আমার কাছে এখন আর কেও বাদাম কিনবেন না। সকলেই সেলফি নিতে ব্যস্ত থাকবে তাই শিল্পী হয়েই থাকতে চাই।” তিনি আরও বলেন, “এখনও কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার ইচ্ছে নেই, সেটা পরে ভাববো।”

আজ স্থানীয় ৬ ও ১০ নং ওয়ার্ডে ভোট প্রচারে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকর ঝালদা মাতালেন। ঝালদা পৌরসভার ৬ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরেশ আগরওয়াল ও ১০ নং ওয়ার্ডের প্রার্থী জবা মাছুয়ার সমর্থনে রোডশোয়ে কাঁচাবাদাম গানের মধ্য দিয়ে প্রার্থীদের হয়ে প্রচার সারলেন জনপ্রিয় ভুবন বাদ্যকর।
আর ভুবন বাদ্যকরকে দেখতে পাড়ায় পাড়ায় দর্শকদের ভিড় জমে।
এদিন উপস্থিত ছিলেন বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি উজ্জ্বল কুমার সহ অন্যান্য নেতৃত্ব।

