জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ ফেব্রুয়ারি: তিনি আর বাদাম বিক্রি করবেন না বলে মেদিনীপুরে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে এসে জানালেন কাঁচা বাদাম গাইয়ে ভুবন বাদ্যকর। বললেন, আপনারাই আমাকে সেলিব্রেটি করেছেন, আপনাদের পাশে এভাবেই ভালোবাসা ও গান-বাজনা নিয়ে থাকতে চাই।
তিনি জানান, বাদাম বিক্রি করতে গেলে হয়তো এবার লজ্জায় পড়তে হবে। সেলফি তোলার জন্য লোকজন অতিষ্ঠ করে তুললে তখন আর বাদাম বিক্রি করাই যাবে না। দুদিন ধরে মেদিনীপুর ও চন্দ্রকোনা পৌরসভার তৃণমূল প্রার্থীদের সমর্থনে গান গেয়ে রোড শো করেন ভুবন বাদ্যকর। চন্দ্রকোনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার মনের ইচ্ছার কথা জানান।
