আমাদের ভারত, ১২ ডিসেম্বর:
নাম না করে দলে সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। প্রায়শই দেখাযায়, মর্নিং ওয়াকে বেরিয়ে দিলীপ ঘোষ সংবাদ মাধ্যমের সামনে একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। এবার দিলীপ ঘোষের সেই অভ্যাস নিয়ে নাম না করে তাকে খোঁচা দেন বিরোধী দলনেতা।
কিছুদিন আগে ডিসেম্বর ধামাকা হবে বলে তিনটি দিনের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু, তা নিয়ে সোমবার দিল্লিতে দিলীপ মন্তব্য করেছেন। মনে করা হচ্ছে দিলীপের সেই মন্তব্যেরই পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন হাজরা সভা থেকে শুভেন্দু।
রাজ্য বিজেপি সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারী সম্পর্ক খুব যে মধুর ছিল তা নয়। দুজনের সম্পর্কের তিক্ততা একাধিকবার প্রকাশ্যেও চলে এসেছে। দিল্লিতে চলে গিয়েছেন শুভেন্দু, দিলীপকে সে বিষয়ে প্রশ্ন করা হলে দিলীপ বলেছেন, তাকে শুভেন্দু জানিয়ে যাননি। দুজনের সম্পর্কের টানা পড়েন একটা সময় এমন জায়গায় পৌঁছে গিয়েছিল যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব হস্তক্ষেপ করতে বাধ্য হয়েছিলেন। দুজনের মধ্যে সেই টানা পড়েন যে একেবারে মুছে যায়নি তা আবারও বোঝা গেল।
হাজরারা সভা থেকে সোমবার শুভেন্দু বলেন, “আমি মর্নিং ওয়াকে বেরিয়ে প্রেস রিলিজ দিই না। প্রাতঃ ভ্রমণে বেরিয়ে বিভিন্ন সময় নানা বিষয়ে মন্তব্য করেন দিলীপ। এই সব মন্তব্য কখনো কখনো দলকেও অস্বস্তিতে ফেলেছে। কিন্তু এতদিন বাদে দিলীপের সেই অভ্যাস নিয়ে শুভেন্দু কেন খোঁচা দিলেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
কয়েকদিন আগে ১২-১৪-২১ ডিসেম্বর ধামাকা হবে বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। সে প্রসঙ্গে দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ বলেন ১২ তারিখ কি হবে জানি না। আমার তো কিছু মনে হচ্ছে না। ১২-১৪-২১শে ডিসেম্বর সম্ভবত তিনটি মামলার দিন ছিল বলে জানি। কিন্তু আজ মামলা হচ্ছে না। পিছিয়ে গিয়েছে। কি কারনে জানি না। একই সঙ্গে তাঁর দাবি, আদালতের মামলার উপর নির্ভর করে কিছুই বলা যায় না। দিলীপের ব্যাখ্যা আদালতে কি ফায়সালা হবে তা জানি না, তবে আদালতের মামলার উপর ভিত্তি করে কিছুই বলা যায় না। আগেও সিঙ্গুর মামলা নিয়ে হইচই হয়েছে। কিছু হয়নি। রাজনীতিতে এই তারিখের কি গুরুত্ব আছে জানি না। দিলীপের এই মন্তব্যেরই উত্তর দিয়েছেন শুভেন্দু বলে মত অধিকাংশের।

