জে মাহাতো, মেদিনীপুর, ১১ অক্টোবর:
সোমবার শালবনি ব্লকের চকতারিনী সর্বজনীন দুর্গোৎসব উদ্বোধন উপলক্ষে স্থানীয় অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়l শতাধিক অসহায় মানুষজনের হাতে বস্ত্র তুলে দেন শালবনির বিধায়ক তথা মন্ত্রী শ্রীকান্ত মাহাতl
দুর্গাপুজোর উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক, জেলা পরিষদের সদস্যা, ব্লক কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস সেলের সভাপতি সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরাl

