আশিস মণ্ডল, রামপুরহাট, ১৮ অক্টোবর: পুজোর মুখে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রদান করল রামপুরহাট মমতাময় মানবিক স্টল। রবিবার রামপুরহাট পাঁচমাথা মোড়ে মানবিক স্টলের পক্ষ থেকে সাড়ে তিনশো মানুষের হাতে জামা, প্যান্ট, মেয়েদের চুরিদার, শাড়ি তুলে দেওয়া হয়। তবে অধিকাংশই ছিল বাচ্চাদের জামা কাপড়। অনুষ্ঠানে উপস্থিত থেকে হাতে হাতে নতুন বস্ত্র তুলে দেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, রামপুরহাট থানার আইসি, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পেশার মানুষ।
মানবিক স্টলের কর্ণধার আব্দুর রেকিব বলেন, “আমরা ৩৬৫ দিন পুরনো জামা কাপড় দুঃস্থদের মধ্যে বিতরণ করি। আর বছরে দুবার অর্থাৎ ইদ ও দুর্গা পুজোয় নতুন বস্ত্র দিই। এবারও তার ব্যতিক্রম হয়নি”।

