শাক্ত ও বৈষ্ণবের মিলনকেন্দ্র শান্তিপুরের দোল উৎসব

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ মার্চ: নদিয়ার দোল উৎসবকে কেন্দ্র করে পূজিত হন গোপাল। আর তাই নদিয়া জেলার বিভিন্ন কুমারটুলিতে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি।

করোনা পরিস্থিতি অনেকটা কাটিয়ে ওঠার পর এবার আবার বিভিন্ন পুজো কমিটি এবং বাড়ির পুজোর অর্ডার এসেছে, তবে আগের মত অর্ডার নেই। শেষ পর্যায়ে তারই চূড়ান্ত প্রস্তুতির মাধ্যমে শান্তিপুর দোলযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে। নদিয়া জেলার বিভিন্ন জায়গার মৃৎশিল্পীরা রীতিমতো দিনরাত এক করে করছে মূর্তি তৈরির কাজ করছে। দীর্ঘ দুই বছর করোনার কারণে মানুষ সেরকমভাবে উৎসব মুখর হতে পারেনি। তবে, এ বছর করোনা পরিস্থিতি অতটাও নেই। তাই, মানুষ স্বাভাবিক ছন্দে তাদের দিনযাপন করে চলছে। বিভিন্ন পূজা পার্বণের মতই দোলযাত্রা উপলক্ষে জেলার একাধিক জায়গায় গোপাল পুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছেন মৃৎশিল্পীরা।

তারা জানাচ্ছেন, এবার একটু হলেও লাভের মুখ হয়তো–বা দেখা যেতে পারে। তবে, কিছু মৃৎশিল্পীরা এখনো বলছেন অর্ডার সেরকমভাবে আসেনি, সেই যন্ত্রণা তাদের মধ্যে রয়েছে কিভাবে তারা সংসার চালাবে সেটাও তারা ভাবছেন। নদিয়া নবদ্বীপ, কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুরে বিভিন্ন গোপালের উল্লেখ রয়েছে। বিভিন্ন বারোয়ারির বিগ্রহ, বাড়ি এবং পাড়াতে জাঁকজমকের সাথে পুজো করা হয় গোপালের। আর সেই গোপাল তৈরীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *