অনলাইন টেলি মেডিসিন পরিষেবার সাহায্যে রোগীনিকে সুস্থ করে নজির আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের

আমাদের ভারত, পশ্চিম বর্ধমান,৩১ আগস্ট: অনলাইন টেলি মেডিসিন পরিষেবার সাহায্যে রোগীনিকে সুস্থ করে তুলে নজির গড়লেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকরা।

মঙ্গলবার সন্ধ্যায় আসানসোলের বাসিন্দা নাজমা খাতুন আচমক্কা অসুস্থ বোধ করায় তাকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের সদস্যরা। চিকিৎসকরা চিকিৎসা শুরু করার পরে হাসপাতাল চত্বরে গ্রিন করিডোর করে রোগীনির সিটি স্ক্যান করা হয়। পরবর্তীতে তড়িঘড়ি করে তাকে সিসিইউ ইউনিটে ভর্তি করা হয় এবং সিটি স্ক্যানের রিপোর্ট কলকাতার এসএসকেএম হাসপাতালের নিউরোলজি ডিপার্টমেন্টে অনলাইনের মাধ্যমে পাঠানো হয়।

এসএসকেএম হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকদের সঙ্গে অনলাইনে পরামর্শ করে রোগীর চিকিৎসা চালু করেন আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসকদের চিকিৎসায় নাজমা খাতুন বর্তমানে ভালো সাড়া দিয়েছে বলে জানান আসানসোল জেলা হাসপাতালের চিকিৎসক গৌতম মন্ডল। আসানসোল জেলা হাসপাতালে এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি নাজমা খাতুনের পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *