শ্রদ্ধায় ডক্টরস ডে উদযাপন পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ১ জুলাই: জেলার বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডক্টরস ডে পালিত হল। চিকিৎসকদের সম্বর্ধনা জানিয়ে ডা: বিধান চন্দ্র রায়ের জন্মদিন তথা ডক্টরস ডে উদযাপন করল পুরুলিয়া রেড ক্রস সোসাইটি।

আন্তর্জাতিক এই সংস্থার পুরুলিয়া সদর কার্যালয়ে ওই অনুষ্ঠানে সংবর্ধিত হন ৫ জন চিকিৎসক। এদিন থেকেই মুমূর্ষু রোগীদের জন্য অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা সম্বলিত অ্যাম্বুলেন্সের সংযুক্তিকরণ হয়। বিভিন্ন সংস্থার স্বাস্থ্য বিভাগের কর্মরত চিকিৎসক, পুরুলিয়া মেডিক্যাল কলেজে দিনটি উদযাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *