বন্যা কবলিত ঘাটালে দুয়ারে ডাক্তার পরিষেবা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট:
বানভাসি ঘাটালে জলবন্দি মানুষদের কাছে চিকিৎসা পরিসেবা পৌঁছাতে উদ্যোগী প্রশাসন। ঘাটালের এসডিও সুমন বিশ্বাস বলেন, এই পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য পরিসেবা দেওয়ার জন্য প্রশাসন উদ্যোগী। বন্যায় দুয়ারে ডাক্তার পরিষেবা নামে এই কর্মসূচির মাধ্যমে প্রাথমিক কিছু ওষুধপত্র এনডিআরএফ টিম পৌঁছে দিল বন্যা প্লাবিত এলাকার মানুষদের। মনসুকা, দীর্ঘ গ্রাম, পান্না, কৃষ্ণ বল্লভপুর, রঘুনাথপুর, জয়নগর সহ বিভিন্ন এলাকায় মানুষজনের কাছে ওষুধ পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *